back to top
Home গাজীপুরের খবর মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে : একেএম ফজলুল হক...

মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে : একেএম ফজলুল হক মিলন



কালীগঞ্জ প্রতিনিধি, গাজীপুর: মাদক কোনো শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে। যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত, মাদক সেবন করেন, তারা নিজেরা শান্তিতে নাই। তারা বাবা-মাকে মানে না, গুরুজনকে শ্রদ্ধা করে না, বড়দের মান্য করে না। যেই ছেলে মাদক সেবন করে, চাঁদাবাজি করে, বেয়াদবি করে, সেই ছেলে বাবা-মাকে মারতে যায়।

যারা অভিভাবক আছেন আপনারা শক্ত হন। মাদকের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (২ মার্চ) বিকালে উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদরাসার মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. হারুন অর রশিদ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

 

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, আহবায়ক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর কবির, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, উপজেলা জাসাস-এর সাবেক সভাপতি আরিফ আমান ভূঁইয়াসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, নবনির্চাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন ও উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সুস্বাস্থ্য ও কর্মবহুল দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here