back to top
Home বিবিধ ‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি’ কুমিল্লার কমিটি ঘোষণা

‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি’ কুমিল্লার কমিটি ঘোষণা

থিওসোফিক্যাল সোসাইটি


কুমিল্লা প্রতিনিধি: আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন ‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা’ লজের ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট গোলাম ফারুককে সভাপতি এবং লেখক চন্দন দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির নাম ও পদবী ঘোষণা করা হয়। ভ্রাতা অ্যাডভোকেট শহিদুল হক স্বপন কমিটি ঘোষণা করেন। উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

 

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বদরুল হুদা জেনু, অধ্যক্ষ শীলভদ্র মহাথেরো, শাহজাহান চৌধুরী ও অধ্যক্ষ তাপস বকশি। সহ-সম্পাদক ডা. লরেন্স তীমু বৈরাগী, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট দিলীপ কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক কমল চন্দ খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক সুমির বড়ুয়া তপু এবং তথ্য ও প্রচার সম্পাদক আবু সুফিয়ান।

 

এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমৃত লাল দত্ত, সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক জুয়েল, পাঠাগার সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক জাহিদুর রহমান মামুন, ধর্মতত্ত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আনিসুর রহমান অপু, আপ্যায়ন ও প্রমোদ সম্পাদক দেলোয়ার মজুমদার এবং অফিস সম্পাদক এস এ এম মামুন নির্বাচিত হয়েছেন।

 

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যাপক নিখিল চন্দ্র রায়, অধ্যাপক ড. ফারুক সরকার, অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী, জাকির হোসেন জি এস, লিলি পণ্ডিত, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, ডা. আতোয়ার রহমান, খায়রুল আহসান মানিক, কাজী মাহতাব সুমন, অ্যাডভোকেট নাজনীন কাজল, খায়রুল আজিম শিমুল, অধ্যাপক অনুকূল চন্দ্র দাশ, বহ্নি শিখা মজুমদার, নুর উদ্দিন মজুমদার ও বাহার রায়হান।

 

সভায় আগামী ২৮ নভেম্বর ‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি’র ১৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত ও প্রস্তুতির বিষয়ে জানানো হয়। পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ভারতের চেন্নাইয়ের আদিয়ার থিওসোফিক্যাল সোসাইটিতে অনুষ্ঠিতব্য বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে কুমিল্লা থেকে একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংগঠনের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে যৌথ ব্যাংক হিসাব চালু এবং প্রতিটি অনুষ্ঠান শেষে আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার সিদ্ধান্তও গৃহীত হয়।

উল্লেখ্য, ‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি’ ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন। সংগঠনটির কুমিল্লা শাখার বয়স ১৩৮ বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here